বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

বিরামপুরে সড়ক দুর্ঘটনায়  ছায়েম ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্কুলে কোচিং শেষে সিএনজি যোগে নিজ বাড়ি চড়ারহাটে ফিরছিলেন সায়েম। বিরামপুরের ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ঐ সিএনজিকে চাপা দেয়। এতে গুরুতর আহত ছায়েম ও চালক নুরে আলমকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ছায়েমকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।