খুলনা জেলার রূপসা থানার আলাইপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় একটি দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ২টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীন বিসিজি স্টেশন রূপসা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে রূপসা থানাধীন আলাইপুর এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে দেশীয় একটি দোনালা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজসহ দুজন দুষ্কৃতকারীকে আটক করা হয়। তারা হলেনÑ সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮)। তারা রূপসা থানার বাসিন্দা। তিনি আরও বলেন, পরে জব্দকৃত সব আলামতসহ আটক ব্যক্তিদের রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তি