বর্ডারে বাংলাদেশিরা গুলির আতঙ্কে রয়েছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পবিত্র রমজান মাসেও বাংলাদেশের বর্ডারে মুসলমানরা গুলির আতঙ্কে আছে। কখন যে ভারতের গুলি বাংলাদেশে মুসলমানদের বুকে এসে পড়ে।

তিনি বলেন, অতীতের সরকার গুলো নতজানু পররাষ্ট্রনীতি কারণে এসব সম্ভব হয়েছে। আশা করি বর্তমান সরকার তার মেরুদন্ড শক্ত করে সঠিকভাবে মোকাবেলা করবে। সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে  সরকারকে।

বুধবার (৫ মার্চ) বিকাল ৫টায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত ছাত্রশিবিরের সাবেক-বর্তমান দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী ন্যায্যমূলো জনগণের কাছে পৌঁছে দিতে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেটের সভাপতিত্বে ডা.তাহের আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরো সুন্দর করতে হবে। জেলার প্রতিটি পাড়া মহল্লায় ইসলামের সুমহান বানী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে। কুরআনের সমাজ কায়েম জন্য কাজ করতে হবে।
 
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও  সাবেক দক্ষিণ জেলা আমির আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি,মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকি, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শফিকুল আলম হেলাল, মিজানুর রহমান, মাওলানা ইব্রাহীম, বেলাল হোসাইন, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মহিউদ্দিন রনি, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী।