নতুন মামলায় গ্রেপ্তার মন্ত্রী, এমপিসহ ৯ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান  সেলিম, সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেন।