পরিবেশ দূষণ বিশ্বজুড়ে এক বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের ঐতিহাসিক শহর প্যারিস নিচ্ছে নানা পদক্ষেপ। প্যারিস শহর তার বিখ্যাত পেরিফেরিক রিং রোডে একটি নতুন উদ্যোগ শুরু করেছে, যেখানে কার-শেয়ারিং যানবাহনের জন্য একটি বিশেষ লেন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল যানজট কমানো এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করা।
নতুন এই লেনটি শুধুমাত্র কার-শেয়ারিং যানবাহন, পাবলিক ট্রান্সপোর্ট এবং ট্যাক্সির জন্য উন্মুক্ত থাকবে। এই পদক্ষেপের মাধ্যমে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে শহরের বায়ু দূষণ হ্রাস এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি আশা করা হচ্ছে। এই পরীক্ষামূলক প্রকল্পটি প্যারিসের পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে, যা অন্যান্য শহরগুলোর জন্যও উদাহরণ হতে পারে মনে করেন সংশ্লিষ্টরা।
যানবাহন নিয়ন্ত্রণ উচ্চ দূষণকারী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা। যানবাহনের দূষণের স্তর নির্ধারণ বায়ুদূষণ বেশি হলে নির্দিষ্ট এলাকায় গাড়ি নিষিদ্ধের পাশাপাশি সাইকেল ও গণপরিবহন ব্যবস্থা উন্নয়ন। স্থানীয় জনগণকে সাইকেল ব্যবহারে উৎসাহ প্রদান করা। বৈদ্যুতিক বাস ও ট্রাম বাড়ানো নতুন সাইকেললেন ও পথচারী বান্ধব অবকাঠামো।
প্যারিস শহর পরিবেশ দূষণ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও টেকসই নতুন নতুন উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছে সরকারি দপ্তর গুলো। যানবাহন নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, সবুজায়ন এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে শহরটি এক পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে উঠছে।