ম্যাও কী করে জানল চুরি করে পাওয়ার চেয়ে পুরস্কার পাওয়া আনন্দের, জানতে চাও? ওদিকে পলাশপুরে পলাশপুর এলিয়েন এসে কী যন্ত্র ফেলে গেল, তাও তো দেখা দরকার! এই ফাঁকে নিশ্চয় খবর নিতে হবে, দত্তদের পুকুরে তলা থেকে যে আলোটা আসছে, তা আসলে কীসের আলো? এসবের উত্তর পাওয়া যাবে ৫টি গল্পের সংকলন ‘ম্যাওয়ের কত সাহস’ বইটিতে।
বই : ম্যাওয়ের কত সাহস
লেখক : রিদওয়ান আক্রাম
প্রচ্ছদ ও অলংকরণ : মিল্টন সরকার
প্রকাশক : শৈশব প্রকাশ
মূল্য : ৩০০ টাকা