আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা শেষ

সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ৭০৩ মিডিয়াম ওয়ার্কশপ, ইএমইর ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসের ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমইর মসজিদে আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন এবং বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

গত ২ মার্চ শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৬টি দল অংশগ্রহণ করে। আইএসপিআর