উপদেষ্টা শারমিন মুরশীদ

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশীদ।

শনিবার (৮ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুটিকে দেখতে যান তিনি।

এসময় তিনি বলেন, বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে, ডাক্তাররা জানেনা তাকে বাঁচাতে পারবে কি না। ডাক্তাররা কাজ করছে, তরুণ ছেলে মেয়েরা প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে, দোষীরা দ্রুত ও সর্বোচ্চ শাস্তি পায়। এটা অবশ্যই নজদারিতে রাখতে হবে। 

উপদেষ্টা বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু আমাদের এই দেশের নারীদের কোনো পরিবর্তন হয় না। শিশুদের জন্য আমরা সুন্দর পরিবেশে দিতে পারি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনটি মন্ত্রণালয় ও কমিউনিটিসহ ঢাকা থেকে শুরু করে ১৩০টি ক্যাম্প করতে যাচ্ছি। আমাদের সর্বশক্তি দিয়ে এই অসুস্থ সামাজিকতাকে সুস্থ করে তুলতে হবে।