নতুন বাংলাদেশে জেন্ডার বৈষম্য থাকবে না : আসিফ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশে জেন্ডারকন্দ্রিক কোনো বৈষম্য থাকবে না। সংস্কারের যে বৃহৎ কার্যক্রম সরকার হাতে নিয়েছে সেটি সফল করতে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। গতকাল শনিবার ঢাকার এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এলজিইডি আয়োজিত ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এ কথা আজ প্রতিষ্ঠিত সত্য যে, ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণসংক্রান্ত কর্মকাণ্ড থেকে নারীদের বিরত রাখলে তা গোটা জাতির উন্নয়ন অগ্রযাত্রার অন্তরায়, যেখানে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৫১ শতাংশ নারী।’