বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৯ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে ১২ মে পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। গতকাল আতিককে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে উত্তরার ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা পূর্ব থানার সাবেক ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মজিবুর রহমানকে ১৬ মার্চ এবং উত্তরা এলাকার ডিবির সাবেক এসি জাভেদ ইকবালকে ১৮ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।