দুই বছর আগের বিপিএলের সেই ঘটনা এখনো ভুলতে পারেননি বিশ্বের নানা দেশের ক্রিকেট ক্রিকেটাররা। প্রায়ই কোনো সিরিজ বা টুর্নামেন্টে শোনা যায় ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’! তাহলে হার্দিক পান্ডিয়াই বা বাদ যাবেন কেন? চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে তার মুখেও শোনা গেল ভাইরাল এই ডায়লগ।
ভারতীয় অলরাউন্ডারের কাছে তিনি জানতে চান, ‘ তুমি তো এখন দলের সিনিয়র ক্রিকেটার। এখনো কি আগের মতো অনুভূতি হয়? জুনিয়রদের উদ্যাপন দেখে কী মনে হয়? এই দেখ ওরা লাইভে চলে গেছে।’ জবাবে পান্ডিয়া মজা করে বলেন, ‘হ্যাঁ, ওরা লাইভ করছে। সেখানে বলছে, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং।’ পান্ডিয়ার জবাবে হেসে ফেলেন উপস্থাপক।
২০২৩ বিপিএলে এই ডায়লগটির উদ্ভব। সেবারের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের একজন টিভি সাংবাদিক ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মঈন প্রশ্ন করেন। তারা এই প্রশ্নের অর্থ কেউই বুঝতে পারেননি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেলে ডায়লগটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
এরপর থেকেই বিভিন্ন সময়ে ক্রিকেটাররা একে অপরকে এই ডায়লগ দিয়ে এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষেও যুজবেন্দ্র চাহাল এই ডায়লগ নিয়ে মজা করেছিলেন। এবার করলেন হার্দিক পান্ডিয়া। পরবর্তী কোনো সিরিজে হয়তো অন্য কারও মুখে শোনা যাবে।