খুলনার নলিয়ানে কালীবাড়ী খেয়াঘাটে ডুবে যাওয়া একটি বরযাত্রীবাহী ট্রলারের ৯০ আরোহীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত ০৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ট্রলারটি কালীবাড়ী খেয়াঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান থেকে একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় সব যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত যাত্রীরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তী সময়ে বরযাত্রীরা অন্য একটি ট্রলার যোগে তাদের পরবর্তী গন্তব্য দাকোপ থানার আড়াখালী গ্রামের উদ্দেশ্য রওনা করে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্র্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি