নারী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ দল

ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। খেলতে হবে বাছাইপর্বে। পাকিস্তানের লাহোরে আগামী ৫-১৯ এপ্রিল অনুষ্ঠেয় ৬ জাতির এই বাছাইপর্বের জন্য নারী দল ঘোষণা করা হয়েছে। 

এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না হওয়া ইশমা তানজিম এই দলে ডাকা হয়েছে। এর আগে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৪টি। 
লাহোরে অনুষ্ঠেয়ে বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে মূল পর্বে।

বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।