ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছেছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে তিনি সেখানে পৌঁছান। দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এর আগে দুপুর ১টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একই বিমানে কক্সবাজার পৌঁছান।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে তিনি গতকাল ঢাকায় পৌঁছান।