রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ইয়াসিনকে প্রথমে উত্তেজিত জনতা আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
শুক্রবার রাতে দক্ষিণ খানের আশকোনা এলাকায় এই ঘটনা ঘটেছে।
দক্ষিণ খান থানার ওসি তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আশকোনা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ওই মাদ্রাসার একজন ছাত্রকে বলাৎকার করেছেন। অভিযোগ জানাজানি হলে ওই এলাকার মানুষ ওই শিক্ষককে আটক করে। পুলিশ খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে এসেছে।’
ওসি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্ক থাকায় তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান ওসি।