জামায়াত আমির বললেন

রাজনীতি থেকে দেশ বড় প্রমাণে ব্যর্থ রাজনীতিবিদরা

রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ। রাজনৈতিক দল জামায়াতের ভালো-মন্দ দুদিকই সমালোচনার মাধ্যমে সামনে এলে এগিয়ে যাওয়া সহজ হয়। এ ছাড়া, বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের স্তম্ভগুলো অকেজো করে দিয়েছে এমন অভিযোগের পাশাপাশি, ছাত্র-জনতার জুলাই আন্দোলনসহ দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। এ সময় মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুর কথা তুলে ধরে তিনি বলেন, মাগুরার শিশুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার দিকে নজর দিতে হবে।