ছোট্ট মেয়ে মুনিয়া।
স্কুল তো ছুটি।
সময় আর কাটে না।
শেষে কী আর করার।
মাকে বলল, মা স্কুল স্কুল খেলি?
মা বলল, সেটা কেমন?
মুনিয়া : এই আমরা স্কুলে যা যা করি সেটা করতে থাকব। তারপর স্কুল ছুটি হবে। বাসায় চলে আসব।
মা বললেন, বেশ তো।
মুনিয়া : তাহলে টিফিন দাও। টিফিন ছাড়া কি স্কুলে যাওয়া হয় বলো?
..........................................
ছোট্ট ছেলে বনি।
বন্ধুদের সঙ্গে খেলছে।
হঠাৎ বলটা ফেটে গেল। কী আর করার?
খেলা তো বন্ধ করা যায় না। সেই ফাটা বল নিয়ে খেলা করছে।
রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন জিজ্ঞেস করল, কী ব্যাপার, কী করছ?
বনি বলল, এই হাসির গল্প করছি আর কী!
লোকটা বলল, কই, আমি তো দেখছি ফাটা বল দিয়ে বল খেলছ!
বনি : সেটাই তো, এমন একটা হাসির গল্প বলেছি যে, হাসতে হাসতে বলটার পেট ফেটে গেল।
..........................................
ঝন্টু একটু দুষ্টু। নানা রকম দুষ্টুমিতে বাড়ি, পাড়া সব অতিষ্ট করে রাখে।
সবার অভিযোগ শুনতে শুনতে বাবা বিরক্ত হয়ে একদিন বলল, দেখ, তুমি যদি এমন দুষ্টুমি করো তাহলে দেখবে আমি একদিন ঠিক চলে গেছি।
ঝন্টু : বাবা, কোথায় যাবে?
বাবা : দুচোখ যেদিকে যায়, যাব।
ঝন্টু : বাবা, তুমি কি আফ্রিকার দিকে যাবে?
বাবা : মানে?
ঝন্টু : তাহলে আমাকেও একটু নিয়ে যেও।
গ্রন্থনা : এজাজ পারভেজ