পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ রবিবার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।