ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পূর্বনির্ধারিত টেলিফোন আলাপ শুরু হয়েছে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া কথোপকথনটি দেড়ঘণ্টা পর্যন্ত অব্যাহত ছিল বলে জানিয়েছে বিবিসিকে জানিয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তরা।

গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি দ্বিতীয় আলাপ।

রবিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলবেন তিনি। পরে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছিল রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা (বাংলাদেশ সময় রাত নয়টা) নাগাদ কথোপকথন শুরু হতে পারে।

রবিবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে যাত্রাপথে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সাথে কথোপকথনে ভূমি ও বিদ্যুৎকেন্দ্রের বিষয়গুলো সামনে আনতে চান তিনি।

‘দেখি যুদ্ধের ইতি টানা যায় কি না। হয়তো আমরা পারবো, হয়তো পারবো না। তবে, একটা ভালো সুযোগ রয়েছে বলে মনে করি,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।