আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে এই ছুটি শুরু হবে, আর শেষ হবে ৬ এপ্রিল। এ ছুটিতে খোলা থাকছে বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রী হল (বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল)। কিন্তু ২৭ মার্চ থেকে বন্ধ থাকবে হলের ডাইনিং।
এক ইফতার মাহফিলে দেশ রূপান্তরের সাক্ষাৎ কারে বিষয়টি নিশ্চিত করেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা।
অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, ‘ঈদের ছুটিতে হল খোলা থাকবে,বন্ধ হবে না। হল খোলা থাকার ব্যাপারে কোনো নিয়মনীতি নেই। হল খোলাই থাকে, তাতে কোনো সমস্যা নাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেখতে হবে ইদে কতজন ছাত্রী হলে অবস্থান করছে কারণ এই ওদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। সর্বোপরি ছাত্রীরা ছুটিতে হলে অবস্থান করতে পারবে।’