এখন থেকে ঢাকাতেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া। ঢাকায় অবস্থিত দেশটির হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।
এদিন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক ফোনালাপে এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন। এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করতো।