খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অব্যাহতিপ্রাপ্ত কাউন্সিলর ও প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনুকে (৪৮) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার নগরীর রায়েরমহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেমরী সুফিয়া রহমান শুনু নগরীর খালিশপুর থানা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার খন্দকার আব্দুল মালেক সড়ক থেকে মেমরী সুফিয়া রহমান শুনুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুনুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ ৩টি মামলা রয়েছে। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।