সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় হোসেন আলী নামের এক ইন্টারনেট ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মশার ছোট ভাই রাকিব আহমেদের বিরুদ্ধে। এ সময় হোসেন আলীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হোসেনকে বাড়ির সামনে ফেলে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত দুটার দিকে জয়নাবাড়ি এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী হোসেন আলীর নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী হোসেন আলী সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার মৃত সাধু মিয়ার ছেলে। বর্তমানে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সাভার ট্যানারী ফাঁড়ির ইনচার্য সিরাজুল ইসলাম সবুজ বলেন, মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।