চট্টগ্রামে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

চট্টগ্রামে আখতারুজ্জমান ফ্লাইওভারের নিচ থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় খুলশী থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল বিকেল ৪টার দিকে এক শিক্ষার্থী বাসে চড়ে কোচিং সেন্টারে যাওয়ার সময় জানালা দিয়ে বস্তাবন্দি লাশটি দেখতে পান। পরে বাস থেকে নেমে তিনি ৯৯৯-এ কল  করলে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন জানান, প্রায় ৫টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীর লাশ  বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।