পল্লবীতে আলোক হেলথকেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার জুলফিকার ফ্যাশন লিমিটেডে (মিল্কভিটা রোড, পল্লবী, ঢাকা) ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটি উদ্বোধন করেন জুলফিকার ফ্যাশন লিমিটেড ও আলোক হেলথকেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ক্যাম্প পরিচালনা করেন প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. মুসাররাত চৌধুরী এবং এন্ডোক্রাইনোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এতে ১০৭ জন রোগীকে সেবা দেওয়া হয়। বিজ্ঞপ্তি