‘এমভি মালেক শাহ’র ৮ জেলেকে উদ্ধার কোস্ট গার্ডের

চট্টগ্রামের বাঁশখালী থেকে মাছ ধরার উদ্দেশ্যে গিয়ে সাগরে বিকল হওয়া ফিশিং বোট ‘এম ভি মালেক শাহ’ থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সিয়াম-উল-হক বলেন, গত ১৬ মার্চ ‘এম ভি মালেক শাহ’ নামক ফিশিং বোট চট্টগ্রামের বাঁশখালী এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। ওই দিন রাত ৯টা থেকে ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙে গিয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। গত ২১ মার্চ সন্ধ্যা ৬টায় বোটটি মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা বাংলাদেশ কোস্ট গার্ডের শরণাপন্ন হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন জাহাজ ‘বিসিজিএস তানভীর’ ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে শুক্রবার মধ্যরাত সাড়ে ১২টায় ৮ জেলেসহ বিকল হওয়া বোটটি উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তি