বিসিসিসিআইয়ের প্রশাসক হলেন নারগিস মুরশিদা

বাণিজ্য সংগঠন আইন মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নারগিস মুরশিদাকে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (বিসিসিসিআই) প্রশাসক নিয়োগ করা হয়েছে।

গত ১৬ মার্চ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

সেই মোতাবেক মোছা. নারগিস মুরশিদা রবিবার (২৩ মার্চ) প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।