১২ লেখক ও এক সাংবাদিক পেলেন বইমেলা সেরা পুরস্কার

তৃতীয়বারের মতো ‘বইমেলা সেরা বই পুরস্কার-২০২৫’ এবং প্রথমবারের মতো ‘বইমেলা সেরা রিপোর্টার পুরস্কার-২০২৫’ এর আয়োজন করেছে বইমেলার বিশেষ বুলেটিন ছুটির দিনের বইমেলা।

এবার বইমেলা সেরা বই পুরস্কার-২০২৫ পেয়েছেন লেখক আবিদ আজম, সাবরিনা শুভ্রা, মো. মেহেদী হাসান, জয়শ্রী দাস, মাহবুব নাহিদ, হোমায়রা মোর্শেদ আখতার, ফাতেমা কাওসার, শিমুল পারভীন, জাকির মুরাদ, মোরশেদ কমল, মোহাম্মদ কুতুবউদ্দিন এবং ফারজানা ইসলাম।

প্রথমবারের মতো বইমেলা সেরা রিপোর্টার পুরস্কার-২০২৫ পেয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কালচারাল রিপোর্টার সিনিয়র সাংবাদিক মোস্তফা মতিহার।

শনিবার সকাল ১০টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী ও কবি আসাদ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান। অতিথিরা লেখকদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।

জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমানের অবদান নিয়ে লেখা, জুলাই বিপ্লবঃ প্রকাশ্যে-নেপথ্যে তারেক রহমান বইয়ের জন্য পুরস্কার গ্রহণ করেন লেখক মো. মেহেদী হাসান।