ঈদের ফিরতি ট্রেনের ৩ এপ্রিলের টিকিট মিলছে আজ

ঈদুল ফিতর পরবর্তী ফিরতি ট্রেনযাত্রা যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু। সোমবার (২৪ মার্চ) আগামী ৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়। বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কর্মপরিকল্পনা থেকে জানা যায়, সকাল ৮ টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। অন্যদিকে দুপুর ২ টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ২৫ মার্চ ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে, ২৬ মার্চ বিক্রি করা হবে  ৫ এপ্রিলের টিকিট, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ২৮ মার্চ ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।