পিরোজপুরের মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) রমজানের উপর তাৎপর্যপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করেন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন. সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সহ সভাপতি মো. রুম্মান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেইন বাবু, সদস্য বেল্লাল জোমাদ্দার, আজীবন সদস্য মো. খলিলুর রহমান, সাংবাদিক শিবাজী মজুমদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।