হান্নান মাসুদসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদ জানাল এনসিপি

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং অন্যান্য নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় দলটি।


 
বিবৃতিতে এনসিপি জানায়, বিএনপি ও জামায়াতের ঘনিষ্ঠ কিছু নেতা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এতে এনসিপি নেতাদের আহত হওয়ার পাশাপাশি দলের কার্যক্রম ব্যাহত হয়েছে। দলটির মতে, এটি রাজনৈতিক সন্ত্রাস ও দমন-পীড়নের ধারাবাহিক চিত্র।

এনসিপি আরও জানায়, দেশে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে হলে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সঠিক তদন্ত ও বিচার প্রয়োজন। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

সংগঠনের যুগ্ম সদস্যসচিব (বহর) সাজেদ উদ্দিন দিপুসহ দলীয় নেতারা একযোগে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।