স্থানীয় সরকার উপদেষ্টার ঈদ উপহার পেলেন আলোচিত কুড়িগ্রাম সীমান্তে নির্মম হত্যার শিকার ফেলানীর পরিবার। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কার্যালয়ে ফেলানীর বাবা নুর ইসলামের হাতে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম ও জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মুহ. হুমায়ুন কবির।
ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার ১টি চেক ও জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ঈদের পোশাক ও খাদ্যসামগ্রীসহ চেক গ্রহণ করেন ফেলানীর বাবা বাবা নুর ইসলাম।
ফেলানী বাবা নুর ইসলাম বলেন, ঈদে নগদ টাকা ও পোশাক পেয়ে খুব আনন্দ লাগছে। স্ত্রী-সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ পালন করতে পারবো। উপদেষ্টাসহ সবার জন্য দোয়া করবো।