ওজন কমাবে যে পানীয়

শারীরিকভাবে সুস্থ থাকার জন্যও ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। ওজন কমাতে শারীরিক পরিশ্রমের পাশাপাশি নজর রাখতে হবে ডায়েটেও। প্রতিদিন স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি এমন কিছু পানীয়ও পান করুন, যা দ্রুত ওজন কমতে সাহায্য করবেন। জেনে নিন কী রকম সেই পানীয় আর কীভাবে তৈরি করবেন

এক কাপ ঠা-া পানি ও এক ইঞ্চি আদা ছোট ছোট টুকরা করে নিন। একেবারে মিহি পেস্ট তৈরি করুন। একটি গ্লাসে এই আদা পানি ঢেলে তাতে সিকি চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং অর্ধেক পাতিলেবু মিশিয়ে  দিনে দুবার পান করুন। এই পানীয় শরীরের প্রদাহ কমাবে, হজম প্রক্রিয়া উন্নত করবে।  এ ছাড়াও অতিদ্রুত ওজন কমাবে।

পুদিনা এবং লেবু সহযোগে গ্রিন টি হাঁড়িতে এক কাপ পানি এবং কয়েকটা পুদিনা পাতা দিয়ে ভালো করে ফোটান। তারপর চুলা বন্ধ করে তাতে ২ টেবিল চামচ গ্রিন টি দিন। পাঁচ মিনিট পর পানি ছেঁকে লেবুর রস মিশিয়ে পান করুন। গ্রিন টি মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।

আনারস ছোট ছোট টুকরা করে কেটে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন। তারপর এই পেস্ট থেকে রস বের করে একটি লেবুর রস, আধা চা চামচ দারুচিনি গুঁড়া এবং স্বাদমতো বিটনুন মিশিয়ে পান করুন। আনারস ম্যাঙ্গানিজ সমৃদ্ধ, যা ফ্যাট এবং কার্বোহাইড্রেটের বিপাক নিয়ন্ত্রণ করে। ওজন কমাতেও দারুণ কার্যকর এই পানীয়।