বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশনের ও এসএসসি ৯৮ এইচএসসি ২০০০ ফ্রেন্ডস গ্রুপ সর্বদাই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এই পবিত্র রমজানে তারা উদ্যোগ নেয় ফিলিস্তিনির নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর।
বৃহস্পতিবার ফিলিস্তিনের অ্যাম্বাসিতে ইফতারের আগে ফাউন্ডেশনের কর্মকর্তা, অ্যাডভাইজার, অ্যাডমিন, মডারেটরদের একটি টিম বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি অ্যাম্বাসেডর ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে এই আর্থিক অনুদান তুলে দেয়।
উক্ত উদ্যোগকে স্বাগত জানিয়ে অ্যাম্বাসেডর বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।