বিশিষ্ট ব্যাংকার শাফিউজ্জামান সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গতকাল যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শাফিউজ্জামানের রয়েছে ব্যাংকিং ও আর্থিক খাতে ৩১ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা। ১৪ বছর তিনি ঢাকার বিভিন্ন শাখার প্রধান এবং ১০ বছর প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতের আধুনিকীকরণ ও সৃজনশীল সেবাপণ্য উদ্ভাবনে অনন্য ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্ব ব্যাংকিং খাতে প্রশংসিত হয়েছে। বিজ্ঞপ্তি