ইউএনওর ঈদ উপহার পেয়ে খুশি এতিমরা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ঈদ উপহার পেয়েছে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২০ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এতিমখানার হিফজ শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন ইউএনও মো. ইমরান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান ও রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন। উপহার পেয়ে ইয়াকুব নামে এক হিফজ শিক্ষার্থী বলেন, ‘পাঞ্জাবি পেয়েছি। ঈদে আমাদের উপহার দিয়েছেন ইউএনও স্যার। ইফতারের জন্য টাকা দিয়েছেন।’

ইউএনও ইমরান খাঁন বলেন, শিশু-কিশোরদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পাঞ্জাবি উপহার দিয়েছি। ঈদ সবার জন্য অনাবিল আনন্দ বয়ে আনার প্রয়াস থেকেই এমনটা করেছি। শিক্ষার্থীরা খুশি হয়েছে। উপহার দিতে পেরে আমি আনন্দিত। এই সমাজে যারা পিছিয়ে পড়েছে তাদের এগিয়ে নিতে হবে।