নিপীড়িতদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয়। কিন্তু বিগত ১৫ বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়াদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে। দেশটির সহায়তায় দলটি ক্ষমতায় ছিল। তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ।  দেশটি প্রতিবেশী বলে তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তবে তাদের সঙ্গে সমতা-ন্যায্যতার ভিত্তিতে সর্ম্পক হবে। সীমান্ত হত্যার আজও কোনো বন্দোবস্ত হয়নি। পানির ন্যায্যতা পাইনি। বাংলাদেশের জনগণের প্রাপ্য  দেশটিকে বুঝিয়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘পিলখানা হত্যাকা-,  মোদিবিরোধী ও জুলাই হত্যাকা-ে আওয়ামী লীগ জড়িত। এই সবকিছুর বিচার নিশ্চিত করতে হবে। কারণ বিচার এখন না হলে আর হবে কিনা বলা যাচ্ছে না।’