সম্প্রতি আকিজ ফেয়ার ভ্যালু সুপারশপ গ্রাহকদের ডিজিটাল-পে সেবা প্রদানের লক্ষ্যে মেঘনা ব্যাংক এবং আকিজ ভেঞ্চার গ্রুপের মধ্যে একটি সেবা সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় এখন থেকে মেঘনা পে গ্রাহকরা আকিজ ফেয়ার ভ্যালু'র যে কোন রিটেইল আউটলেট-এ কেনাকাটায় ইন্সট্যান্ট পেমেন্ট সুবিধা ‘স্ক্যান এন্ড পে’ ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি মেঘনা ব্যাংকের গুলশান, ঢাকার প্রধান কার্যালয়ে আকিজ ভেঞ্চার গ্রুপ ও ব্যাংকটির মধ্যকার এ সেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত, আকিজ ভেঞ্চার গ্রুপের সিএফও মোখলেছুর রহমান আখতার, পরিচালক অপারেশনস সৈয়দ জয়নুল আবেদীনসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
এ সময় কিমিয়া সাদাত বলেন, ‘নগদ লেনদেনে ডিজিটাল পে এখন সময়ের দাবি। ক্যাশলেস প্রজন্মের সক্রিয় সহযোগী হিসেবে মেঘনা ব্যাংক সব সময়ই ডিজিটাল ব্যাংকিং এ প্রাধান্য দিয়ে আসছে। মেঘনা পে আমাদের এ কার্যক্রমেরই একটি অংশ।’
মোখলেছুর রহমান আখতার তার বক্তব্যে উল্লেখ করেন, ‘গ্রাহকদের ক্যাশলেস গ্রোসারি অভিজ্ঞতা প্রদানের জন্য আমরা বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফরমে কাজ করছি। মেঘনা ব্যাংকের মার্চেন্ট পে সার্ভিস আমাদের ডিজিটালাইজেশন টার্গেটে পৌছাতে সম্যক সহায়ক হবে বলে আমরা আশা করছি।’