দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও পাকিস্তানে আগামী ৩১ মার্চ ঈদ হতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ ছাড়া একই দিনে ঈদুল ফিতর উদযাপন করবে ভারতও।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে আজ শনিবার চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একইভাবে মধ্যপ্রাচ্যের আরেক সংবাদমাধ্যম গালফ নিউজও বলছে, বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে সোমবার।
এর আগে পর্যায়ক্রমে ঈদের তারিখ জানায় ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এই দেশগুলোতেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। এ ছাড়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া।