নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠান হয়েছে। আজ শনিবার উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এই মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এশিয়ান টিভির সোনারগাঁও ও আড়াইহাজার উপজেলা প্রতিনিধি এবং সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পনির ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁও পরিক্রমা পত্রিকার সম্পাদক আরিফুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম মৃধার সঞ্চালনায় এ সময় উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশের সকল নিহত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রচারই করাই সাংবাদিকদের মূল লক্ষ্য হওয়া উচিৎ এ লক্ষ্য নিয়েই পথ চলছে সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সদস্যগণ।