খুশির এই দিনে পরিবার-পরিজন কিংবা অতিথি আপ্যায়নে চাই মজাদার নানা পদ। ব্যতিক্রমী দুই পদ তৈরি করেছেন মারজানা তাবাসসুম অন্যা
কোফতা বিরিয়ানি
উপকরণ
ধাপ-১ : বিফ কারি ১ কাপ, ব্রেড ১ পিস, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, গরম মসলা ১ টেবিল চামচ, সাদা গোল মরিচের গুঁড়া ১ চা চামচ।
ধাপ-২ : তেল সিকি কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা সিকি কাপ, টমেটো পেস্ট সিকি কাপ, ধনে গুঁড়া ১ চা চামচ, বিরিয়ানি মসলা ১ টেবিল
পৃষ্ঠা ১১ কলাম ৩ >
ঈদের খাবার দাবার
চামচ, ঘি ২ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৫টি, বাসমতি চাল আধা কেজি, পেঁয়াজ কুচি সিকি কাপ, তেল পৌনে এক কাপ, ঘি ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি
ধাপ-১-এ মাংসের সঙ্গে সব উপকরণ ভালো করে একসঙ্গে মাখিয়ে নিন ও ছয়-সাত ঘণ্টা মেরিনেট করুন। এবার মেরিনেট করা কিমাকে গোল বলের মতো বানিয়ে নিন ও ভেজে নিন। অন্য একটি পাত্রে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে এর মধ্যে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে দুবার কষিয়ে ধুয়ে রাখা চাল দিয়ে ভালো করে ভেজে নিন। ভালো করে চাল ভাজা হলে এর মধ্যে এক কেজি পরিমাণ পানি দিয়ে ঢেকে দিন। চাল অর্ধেক সেদ্ধ হলে ভেজে রাখা কোফতা দিয়ে দমে রান্না করুন।
কুনাফা
উপকরণ
স্টাফিংয়ের জন্য : তরল দুধ ২ কাপ, কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, ক্রিম চিজ ৪ কাপ, মোজারেলা চিজ আধা কাপ, ভানিলা এসেন্স আধা চা চামচ, চিনি ৬ চামচ।
লাচ্ছা সেমাই লেয়ার : লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম, বাটার সিকি কাপ, মিক্সড বাদাম ২ টেবিল চামচ।
সিরাপ তৈরি : চিনি ১ কাপ, পানি আধা কাপ
প্রস্তুত প্রণালি
পাত্রে লাচ্ছা সেমাই ও গলানো বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। অন্য একটা পাত্রে তরল দুধ, কর্ন ফ্লাওয়ার, চিনি ভালো করে মিশিয়ে চুলায় দিয়ে ঘন হলে এর মধ্যে ক্রিম চিজ, মোজারেলা চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে ভানিলা এসেন্স দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
চিনি ও পানি জ¦াল দিয়ে পাতলা সিরা তৈরি করুন। এবার একটি গোল পাত্রে ভালো করে বাটার ব্রাশ করে নিন। এবার লাচ্ছা সেমাইয়ের অর্ধেক ঢেলে ভালো করে চেপে চেপে বিছিয়ে নিন। এর ওপর রান্না করা মিশ্রণ দিয়ে ওপরে মিক্সড বাদাম ছড়িয়ে দিন। এবার এর ওপর বাকি লাচ্ছা সেমাই দিয়ে হালকা করে চেপে দিন। এটিকে ঢেকে ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ থেকে ৪০ মিনিট বেক করুন। বেক হলে ওভেন থেকে নামিয়ে এর ওপর সিরাপ ঢেলে দিন। ঠা-া হলে ফ্রিজে সেট হতে দিন তিন-চার ঘণ্টা। এরপর পরিবেশন করুন।