ঈদে ফিরতি যাত্রার শেষদিনের টিকিট বিক্রি চলছে

আজ, ৩০ মার্চ, ঈদুল ফিতরের পরবর্তী ফিরতি যাত্রার জন্য বিশেষ ব্যবস্থায় ৯ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে। বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে এ বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ রবিবার সকাল ৮টা থেকে টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। এখন পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। 

এবারেও ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে, তবে রিফান্ডের কোনো সুযোগ থাকছে না। 

রেলওয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩ এপ্রিলের টিকিট ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ এবং ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ বিক্রি হয়েছে।