অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয়, অনেক কিছু পাওয়ার আছে। এখন থেকে শুরু হবে জাতিকে এক সুতায় গাঁথার কাজ।
আজ সোমবার তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে রাজনীতিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, কারও ভয়ে নয়, মানুষ যেন নিজের আগ্রহে চলছে পারে দেশে এমন শান্তি চাই। এ সময় পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে এদিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। সেখানেও মুসুল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন ড. ইউনূস।