দিনে-দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে সুপারি বাগান মালিকসহ ৬ জনকে মারধর করে সুপারি চোরকে ছিনিয়ে নিয়েছে সংবদ্ধ চোরচক্র। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর দোকানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত বাগান মালিক স্কুলশিক্ষক মঞ্জুরুল ইসলাম (৪৬) ও মোছাদেকুল রহমান (৬৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও ৪ জন। তারা হলেন আসাদুল ইসলাম (৩০), মফিজ উদ্দিন (৫০), মাহমুদ ইসলাম (২৮), ওবায়দুল ইসলামসহ (২০)।
বাগান মালিক স্কুলশিক্ষক মঞ্জুরুল ইসলাম জানান, ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে বাগানের সুপারি চুরির বিষয়টি জানতে পারি। আমি তাৎক্ষণিক স্থানীয় ইউপি মেম্বার নুর আলম ও গ্রাম্য মাতবর মোছাদেকুল রহমানকে বিষয়টি অবগত করি। তারা বলেন- থানা পুলিশে দিতে। পরে ২টার দিকে থানায় নিয়ে যাওয়ার সময় আমাদের আটকে মারধর করে চোরকে ছিনিয়ে নেয় সংবদ্ধ চোরের দল।
মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর দোকানিপাড়ার ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম জানান, চোরকে গাছে বেঁধে উত্তম-মাধ্যম দেওয়া হয়েছে। আমি বলেছি চোরকে থানায় দিতে। পরে বাগান মালিক আমাকে জানান তাদের মারধর চোরকে ছিনিয়ে নিয়েছে।