পেটে রড ঢুকিয়ে যুবককে হত্যা, ঘাতক আটক

ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীতে তালাব হোসেন (৩২) নামের এক যুবককে পেটে রড ঢুকিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। 

ওই সময় ঠেকাতে গিয়ে নিহত তালাবের শশুর ছবেদ আলী আহত হন। এ ঘটনার পর ঘাতক রুবেলকে আটক করেছে পুলিশ। নিহত তালাব হোসেন কাশিপুর বেদে পল্লী এলাকার আয়ুব আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, তালাব হোসেনের সাথে প্রতিবেশি রুবেলের মধ্যে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে তালাবের বাবা মারা যায়। এরপার তালাব তার শশুর বাড়ি বেড়াতে যায়। ওই সময় রুবেল রড দিয়ে তালাবের পেটে একাধিক আঘাত করে। একপর্য়ায়ে তার পেটে রড ঢুকিয়ে দেয়। তখন জামাতাকে বাচাতে আসলে ছবেদ আলীকেও পিটিয়ে আহত করা করা হয়। প্রতিবেশিরা রাতেই তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তালাবকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় খুনি রুবেল হোসেনকে আটক করা হয়েছে।