তরমুজের গাড়িতে চাঁদাবাজি

বরগুনার আমতলীতে তরমুজ পরিবহনের গাড়ি থেকে চাঁদাবাজিকে কেন্দ্র করে কয়েক দফায় সংঘর্ষ, হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ ৬ জন আহত হয়েছেন।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব সোনাখালী কালুখার বাজারের সঙ্গে পার্শ্ববর্তী পটুয়াখালী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের জলেখার বাজারের নির্মাণাধীন ব্রিজের ওপর দফায় দফায় সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন মোসা. হাসিনা বেগম (৩৫), মো. নিজাম খান (৪৫), মো. রাকিব খান (২৮). মো. খোরশেদ খান (৬৫), মো. সিদ্দিক খাঁন (৬০), মো. সোহাগ মোল্লা (৩৫), মো. কাইয়ুম মোল্লা (৩৪)।