তালতলীতে ৯ বাড়িতে চুরি

বরগুনার তালতলীতে এক রাতে ছাত্রদল নেতা ও শিক্ষকসহ ৯ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, মালামাল ও র্স্বণালংকারসহ প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়ক ও তালতলী বন্দরে এ চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া বাড়িগুলো হলো তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল হক রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার হিরু, মো. রশেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী কর্মকর্তা রফিকুল ইসলাম, মো. ইউসুফ আকন, গ্রামীণ ব্যাংকের লোন অফিসার গোপাল চন্দ্র বিশ্বাস, নাদিয়া আক্তার মেরী, শাহনাজ আক্তার, মো. আবতাব উদ্দিন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আমরা ঈদের ছুটিতে বাসায় তালা মেরে বাড়িতে যাই। এই সুযোগে চোরচক্র ঘরের দরজা ও তালা ভেঙে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী জিয়াউল হক রুবেল বলেন, ঈদের ছুটিতে শ^শুরবাড়িতে অবস্থান করেছিলাম।