মৌসুম শেষে সিটি ছাড়ছেন ডি ব্রুইন

ভলফসবুর্গ থেকে ২০১৫ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। এর পর থেকে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত জিতেছেন মোট ১৬টি ট্রফি। গুঞ্জন ছিল ইংলিশ ক্লাবটি ছাড়তে পারেন তিনি, সেটিই সত্য হলো।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ডি ব্রুইন লেখেন, 'প্রতিটি গল্পেরই শেষ আছে তবে নিশ্চিত করে বলতে পারি এটি (ম্যানসিটিতে খেলা) আমার জীবনের সেরা অধ্যায়।'

সিটিতে ডি ব্রুইনে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এই মৌসুমে সিটির হয়ে এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৪ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন ৩৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। মৌসুম শেষেই ছাড়বেন ম্যানসিটি।

সিটির জার্সিতে ডি ব্রুইন এখন পর্যন্ত ৪১৩ ম্যাচে করেছেন ১০৬ গোল, অ্যাসিস্ট ১৭৪টি। ২০২৩ সালে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সিটির টানা চার ইপিএল শিরোপা জয়েও রাখেন দারুণ ভূমিকা।

সিটির হয়ে মোট ছয়বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন ডি ব্রুইন।