ড. আতিক মুজাহিদ বললেন

প্রয়োজন বোধ করলে জোটগতভাবে প্রার্থী দেবে এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রয়োজন বোধ করলে ঐক্যের জন্য জোটগতভাবে অথবা পৃথকভাবে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, যা সময়েই বলে দেবে বলে জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। গতকাল শুক্রবার দুপুরে এনসিপি কুড়িগ্রাম জেলার আয়োজনে জুলাই ২৪ পরবর্তী কেমন কুড়িগ্রাম চাইÑ এ ভাবনায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। কুড়িগ্রামের ঘোষপাড়াস্থ চায়নিজ রেস্টুরেন্ট ওএফসি হোটেলের মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এই নেতা।