কুমিল্লার তিতাস উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে রুবেল (২৪) নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর বাস্তুহারা এলাকার এ হত্যাকা-ের ঘটনা ঘটে। হত্যায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলী ও তার বাবা জয়নাল আবেদিন নামে দুজনকে আটক করেছে পুলিশ। নিহত রুবেল ওই এলাকার বাসিন্দা আমীর মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, নিহত রুবেল ও আটক মোহাম্মদ আলী দুই বন্ধু। তারা উভয়ই মাদকাসক্ত এবং একসঙ্গে চলাফেরা করেন। ধারণা করা হচ্ছে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে রুবেলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত রুবেল মিয়ার শ^শুর দুলাল মিয়া বলেন, ‘মাগরিবের নামাজের পর শুনি আমার মেয়ের জামাই রুবেলকে কুপিয়ে মেরে ফেলেছে। আমার মেয়ের চার বছরের এক ছেলে আছে।’